× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার এক পাঙ্গাশ বিক্রি হলো ৩৭ হাজার টাকায়

ইউএনবি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২২:৩১ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম

১৭ কেজি ওজনের বড় পাঙ্গাশ মাছটি। ছবি: ইউএনবি

১৭ কেজি ওজনের বড় পাঙ্গাশ মাছটি। ছবি: ইউএনবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় প্রায় ১৭ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।  

মঙ্গলবার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার একটি আড়তে নিলামে তোলা হলে মাছটি ৩৭ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। এখন মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রির জন্য দরদাম চলছে।

মাছটি কিনেছেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. সোহেল মোল্লা।

স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে নিরঞ্জন হালদারসহ কয়েকজন দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে পদ্মা নদীতে জাল ফেলেন। জাল নিয়ে তারা ১০ থেকে ১২ কিলোমিটার ভাটিতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার নদীর মোহনায় পৌঁছালে বড় ধরনের ঝাঁকি অনুভূত হয়। তখন তারা জালে বড় কোনো মাছ আটকা পড়েছে বলে বুঝতে পারেন।

এ সময় জাল তুলে প্রায় ১৭ কেজি ওজনের পাঙ্গাশটি দেখতে পান তারা। পরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে তারা যোগাযোগ করেন।

এরপর বিকেল ৩টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারে মাছের আড়তে আনা হয়। সেখানে নিলামে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হয়ে পাঙ্গাশটি কিনে নেন।

সোহেল মোল্লা বলেন, ১৭ কেজি ওজনের পাঙ্গাশটি তিনি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কিনেছেন। এখন এটি বিক্রির জন্য ঢাকার এক ক্রেতার সঙ্গে কথা চলছে। তিনি প্রতি কেজিতে ১০০ টাকা লাভ দিয়ে ২ হাজার ৩০০ টাকা দরে মাছটি ৩৯ হাজার ১০০ টাকায় মাছটি কিনতে চেয়েছেন। দরদাম চূড়ান্ত হলে মাছটি ওই ক্রেতার কাছে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, পদ্মা নদী থেকে বর্তমানে বড় মাছ পাওয়া যায় না। আগে প্রায়ই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ত। এখন ধরা পড়লেও বেশির ভাগ নদীপথেই বিক্রি হয়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা