× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কের মধ্যেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নির্মিত চত্বর অপসারণ নিয়ে বিতর্কের মধ্যেই এবার তার ভাস্কর্যে জুতোর মালা পরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভাস্কর্যটির গলায় জুতোর মালা ঝোলানো অবস্থায় দেখা যায়।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে জুতোর মালা অপসারণ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান।

পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন তিনি।

মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ভাস্কর্যে জুতোর মালা পরানো হয়েছে। পরে সেটি আমরা অপসারণ করেছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করছি।”

আরেক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, “বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ তথা সারা দেশের গর্ব। মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দিয়ে তিনি বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছেন। এর আগে এখানে তাঁর নামে নির্মিত স্থাপনা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আবার আজকের ঘটনাটিও অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, “বারবার এই ভাস্কর্যের ওপর হামলা হচ্ছে। আমি মনে করি কোনো একটি গোষ্ঠী পূর্বপরিকল্পিতভাবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের ওপর হামলা, ভাঙচুর এবং সর্বশেষ জুতোর মালা পরিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মুক্তিযুদ্ধের অপশক্তি।”

জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স বলেন, “ঘটনাটি দুঃখজনক। রাতে কে বা কারা এ ন্যক্কারজনক কাজ করেছে, তা খুঁজে বের করা হবে। পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

এর আগে গত ১৭ জুলাই চত্বরটি অপসারণ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ঝিনাইদহ পৌরসভা চত্বরটি অপসারণের কাজ শুরু করেছিল। একই সময় ভাস্কর্য নির্মাণ-সংক্রান্ত প্রকল্পের মূল ফাইল খুঁজে না পাওয়ার বিষয়টিও সামনে আসে।

নতুন এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা