প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম
আটক করা মাদক কারবারি এনামুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে ৪০০ পিচ ইয়াবাসহ এনামুল হক এনাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সদর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
আটক এনামুল হক এনাম ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শরিফুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোয়ালপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। সে সময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ এনামুল হক এনাম নামের এক মাদক কারবারি আটক করে।
তিনি আরও বলেন, আটক ওই কারবারির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।