× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করলেন ইউএনও ‎‎

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৭ পিএম

‎কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা স্টোর’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সেক্রেটারি মো. জামাল হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, সাংবাদিক আবু বকর সুজন, বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম আজম, আমান উল্লাহ, মইনুল হোসেন, সাইফুল আমিন, অভিভাবক জাফর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই ও ফুটবল উপহার দেন ইউএনও শাহাদাত হোসেন। অপরদিকে, সততা ও ন্যায়নীতি চর্চার উদ্দেশ্যে বিদ্যালয়টিতে সততা স্টোর উদ্বোধন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা