× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম

নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা)। ছবি: ফোকাস বাংলা/ প্রতিদিনের বাংলাদেশ

নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা)। ছবি: ফোকাস বাংলা/ প্রতিদিনের বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে (মুক্তা) গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে নিখোঁজ রিকশাচালক আল আমিনকে (২১) হত্যা ও মরদেহ গুমের অভিযোগে করা মামলায় নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে আজ সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হলে নাঈমুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল ও আদালত পুলিশের পরিদর্শক খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তার নামে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা আছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা