× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১২:২১ পিএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। 

হাকিমপুরের সাদুরিয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শেফালী (৩০), শিউলি (২৭), দেবাশীষ (৪৩), ডলি (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল (৯)। তাদের সবার বাড়ি সাদুরিয়া গ্রামে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন এই তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন গ্রামের একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানক্ষেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে শিয়ালটি কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা শিয়ালটিকে থামানোর চেষ্টা করলে তাদের মধ্যেও কয়েকজন আক্রান্ত হন।

এতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, “সোমবার রাত ১০টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জন শিয়ালের কামড়ে আহত হয়ে জরুরি বিভাগে আসেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা