× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপসায় ছেলে হত্যার রেশ না কাটতেই গুলিতে নিহত বাবা

খুলনা অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:১৯ পিএম

নিহত আক্তার ঢালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত আক্তার ঢালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় ছেলে হত্যার দেড় মাসেরও কম সময়ের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে বাবা আক্তার ঢালীকে (৬০)।

নিজ বাড়ির সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি বেঞ্চে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মোরাদ জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শর্টগান থেকে গুলি করা হয়ে থাকতে পারে।

এর আগে গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়। রাত সাড়ে ৮টার দিকে রূপসার শহিদের মোড় এলাকায় দূর্জনীমহলের সামনে ৪ থেকে ৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে জখম করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হেলমেট পরা দুর্বৃত্তরা পরে মোটরসাইকেলে পালিয়ে যায়।

জয়ের হত্যার রহস্যের মধ্যেই এবার তার বাবা আক্তার ঢালীও দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন।

এতে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্তের পরই তা স্পষ্ট হবে।

আক্তার ঢালীর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা