× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশই প্রিজন ভ্যান থেকে আসামিকে পালানোর সুযোগ করে দিয়েছিল

বিবিসি বাংলা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:০১ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ২১:০২ পিএম

প্রিজন ভ্যান। প্রতীকী ছবি

প্রিজন ভ্যান। প্রতীকী ছবি

ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে সম্প্রতি এক আসামি পালানোর যে ঘটনা ঘটেছে, সেটির সঙ্গে পুলিশের সদস্যরাই জড়িত বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সেইসঙ্গে, অভিযুক্ত পাঁচজনের সবার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ২৭শে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ২৯ জন আসামিকে নিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল।

ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে মাদক মামলার এক আসামি সেখান থেকে পালিয়ে যায় বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দাবি করেছিল।

পরে বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে জিএমপি।

তদন্ত করতে গিয়ে কর্মকর্তারা জানতে পারেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই টাকার বিনিময়ে ওই আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেছেন।=

যদিও ঠিক কত টাকার বিনিময়ে তারা কাজটি করেছেন, সেটি এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারী কর্মকর্তারা। তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের একজনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা