× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারগঞ্জে গুণী প্রবীণ ও শিক্ষকদের সম্মাননা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:৫১ পিএম

মাদারগঞ্জে বিশ্ব প্রবীণ দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী প্রবীণ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারগঞ্জে বিশ্ব প্রবীণ দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী প্রবীণ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব প্রবীণ দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী প্রবীণ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার এফ.এম কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে শিক্ষক, লেখক ও সমাজকর্মী জি বি এম রুবেল আহম্মেদের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার শিল্প-সংস্কৃতি ও ক্রীড়ানির্ভর এলাকা মোসলেমাবাদ গ্রামের পাঁচজন গুণী প্রবীণ ব্যক্তিত্ব এবং পাঁচজন গুণী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ মোট ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জলিল (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আসাদুল্লাহীল গালিব, কবি ও লেখক নান্নু পারভেজ, নাট্যকর্মী ও সমাজসেবক মাজহার বাবলু, গুণী ব্যক্তিত্ব ও সমাজসেবক এলানুর রহমান।

গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা পেলেন প্রধান শিক্ষক (অব.) আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক (অব.) আব্দুল হাই বুলু বি-এসসি (মরণোত্তর), সম্মানিত শিক্ষক (অব.) রুহুল আমিন টুনু, সম্মানিত শিক্ষক (অব.) আফজাল হোসেন খান, সম্মানিত শিক্ষক (অব.) মোছা. রেজিয়া খাতুন। বিশিষ্ট লেখক ও সহকারী অধ্যাপক কামরুল আহসান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও শিক্ষক রকিব লিটন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন– কবি ও লেখক মোকছেদুর রহমান বেলাল, আবৃত্তিকার আব্দুল আলিম রঞ্জু, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুট্টু, চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন। 

ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান লাঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা