নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ২০:২২ পিএম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করছেন এডিশন গ্রুপের ফিল্ড অর্গানাইজার আবদুর রহমান মজুমদার।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের প্রস্তুতি নিচ্ছেন এডিশন গ্রুপের ফিল্ড অর্গানাইজার আবদুর রহমান মজুমদার।
বিভিন্ন ধরনের খাবার কার্টনে সাজিয়ে নিয়ে একে একে
শ্রেণিকক্ষে হাজির হচ্ছেন তিনি। খাবার নিতে শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায়
উৎসাহ-উদ্দীপনা।
এভাবেই গত প্রায় তিন বছর ধরে বেসরকারি উদ্যোগে
বিদ্যালয়টির শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে। একই
চিত্র দেখা গেছে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের খাঁড়ঘর সরকারি প্রাথমিক
বিদ্যালয়েও। দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা
থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। পাশাপাশি পড়াশোনায়ও আগ্রহ বাড়ছে
বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্প্রতি আলিয়ারা ও খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
গিয়ে এমন চিত্র দেখা যায়। বেসরকারি প্রতিষ্ঠান এডিশন গ্রুপের মানবিক সংগঠন এডিশন
ফাউন্ডেশনের উদ্যোগে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে এ খাবার দেওয়া
হচ্ছে।
খাবারের তালিকায় রয়েছে ড্রাই কেক, বান, স্লাইস কেক,
চকলেট কেক, ক্রিম রোল, স্যান্ডউইচ কেক, বিস্কুট ও মতিচূর লাড্ডু। শীত মৌসুমে
শিক্ষার্থীদের মধ্যে ডিমও বিতরণ করা হয়।
বিদ্যালয় দুটির মধ্যে আলিয়ারা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন এবং খাঁড়ঘর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। দুই বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩শ’
শিক্ষার্থীর জন্য প্রতিদিন তিন থেকে চার ধরনের খাবার সরবরাহ করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, মিড ডে মিল চালুর আগে
অনেক শিক্ষার্থী টিফিনের সময় বাড়িতে চলে যেত। তাদের কেউ কেউ আর বিদ্যালয়ে ফিরত না।
এখন বিদ্যালয়েই খাবারের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা টিফিনের পরও শ্রেণিকক্ষে
থাকছে। ফলে উপস্থিতির হারও বেড়েছে।
জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের আলিয়ারা
গ্রামের ব্যবসায়ী আমিনুর রশিদ এডিশন ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা
করছেন। নিজের এলাকার আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার নানার বাড়ির এলাকার
রায়কোট উত্তর ইউনিয়নের খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০২৪
সালের ফেব্রুয়ারি থেকে নিয়মিত এ খাবার বিতরণ করা হচ্ছে।
এডিশন গ্রুপের ফিল্ড অর্গানাইজার আবদুর রহমান মজুমদার
বলেন, এডিশন গ্রুপের মালিক আমিনুর রশিদ মানবিক সেবার অংশ হিসেবে নিজ গ্রামের
আলিয়ারা ও তার নানার বাড়ির এলাকার খাঁড়ঘর গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার দিচ্ছেন।
তিনি বলেন, আমিনুর রশিদ তুরস্ক ও মিশরের অসহায়
মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি ঢাকার সাঁতারকুল ও উত্তর বাড্ডার প্রতিবন্ধী
স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও খাবার বিতরণ করেছেন। ২০২২ সালে সিলেটের দিরাইয়ে
বন্যাদুর্গতদের মধ্যেও খাবার বিতরণ করেছেন তিনি।
আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির
শিক্ষার্থী নাফিসা জাহান বলে, ‘এডিশন ফাউন্ডেশন-২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আমাদের
বিনামূল্যে টিফিন দিচ্ছে। এগুলো খেয়ে দুপুর পর্যন্ত আমাদের পেট ভরা থাকে।
খাবারগুলোও স্বাস্থ্যকর। এজন্য এডিশন ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।’
এখন আমাদের জন্য খাবারের ব্যবস্থা থাকায় কেউ বাড়ি যায়
না। আমাদের উন্নতমানের খাবার দেওয়া হচ্ছে।’
খাঁড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক আফরোজা সুলতানা বলেন, ‘এডিশন ফাউন্ডেশনের উদ্যোগে গত তিন বছর ধরে
শিক্ষার্থীদের বিনামূল্যে মিড ডে মিল হিসেবে খাবার দেওয়া হচ্ছে। এটি প্রশংসনীয়
উদ্যোগ। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পুষ্টিকর ও মানসম্মত খাবার দেওয়ায় শিশুদের অপুষ্টিও দূর হচ্ছে। আমরা চাই, মিড ডে
মিলের এ উদ্যোগটি অব্যাহত থাকুক।’
এখন পর্যন্ত খাবার নিয়ে কোনো সমস্যা হয়নি। বিভিন্ন
দিবসেও শিক্ষার্থীদের টিফিন দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা আনন্দিত। আমরা চাই, এ
কার্যক্রম চালু থাকুক।’
নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন বলেন, ‘এডিশন ফাউন্ডেশনের বেসরকারি উদ্যোগে মিড ডে মিল চালুর কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এ দুটি প্রতিষ্ঠানের মিড ডে মিল কার্যক্রম অব্যাহত থাকবে।’