× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ জেলায় নারী ও শিশু নির্যাতনে দুজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জ, গাজীপুর ও রাজশাহীতে শিশু ও নারীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে পৃথক তিনটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়ায় থাকেন। রাত ৯টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম আহত হন।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় ১৬ বছর বয়সী মেয়েকে প্রায় তিন বছর ধরে যৌন নিপীড়নের অভিযোগে বাবা মাসুদ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য, বাড়িতে মেয়েকে একা পেয়ে মাসুদ যৌন নিপীড়ন করতেন। বিষয়টি আগে মাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে কিশোরী বান্ধবীদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

কাপাসিয়া থানার ওসি নাসির আহমদ বলেন, ভুক্তভোগীর অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মকসেদ আলী (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার রায়পুর খাঁপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে থাকা ওই তরুণীকে পাশের হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। চারঘাট থানার ওসি আব্দুন নূর বলেন, তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা