× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে: এমপি দিপু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:১০ পিএম

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার সকালে তিনি ভুলতা উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি কেন্দ্রের রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি বলেন, রূপগঞ্জ একটি জনবহুল এলাকা। ফলে সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে। শতভাগ স্বাস্থ্যসেবা ও ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিদ্যমান জনবল দিয়ে আপাতত চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব এলাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ভুলতা উপ-স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে সংসদ সদস্য বলেন, ভুলতা এলাকায় মানুষের চাপ অনেক বেশি। বর্তমানে এই উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটিকে সরকারিভাবে একটি উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা