× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্র জাকারিয়া হত্যায় মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম

প্রধান আসামি নাহিদ হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান আসামি নাহিদ হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার মুহিদ হাসান বনিকে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত জাকারিয়া খাঁন শহরের কাটিয়া এলাকার আব্দুল গফুর খাঁনের ছেলে।

গত শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে কদমগাছতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের ভাই মো. শাহারিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

পরে স্থানীয়রা আহত জাকারিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানের নেতৃত্বেই সরাসরি এই হত্যাকান্ড চালানো হয়েছে। অবিলম্বে তিনি নাহিদ হাসানসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

প্রধান আসামি নাহিদকে ধরিয়ে দিতে তথ্য প্রদানকারীকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন শেখ মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যার ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, রবিবার সকালে বনিকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা