টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:২৬ পিএম
আহ্বায়ক শাহিদ আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিন পর পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম।
রবিবার বিকালে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী আহ্বায়ক শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেছি। এ ছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমরা এখনও গ্রহণ করিনি। তিনি চেয়েছিলেন কমিটিতে যেন প্রকাশ না হয়। সে এনসিপি করবে তা কেউ জানবে না, আবার তার অপকর্মের দায় দলের ওপর পড়বে, সেটা মেনে নেওয়া হবে না। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে বাকি ব্যবস্থা নেওয়া হবে।