× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

টেকনাফের নাফ নদের তীরে যৌথ অভিযান চালিয়ে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকনাফের নাফ নদের তীরে যৌথ অভিযান চালিয়ে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে টেকনাফের নাফ নদের তীরে যৌথ অভিযান চালিয়ে পাচারকালে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও এসআরবি। আটক ইদ্রিস (৪০) টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।

সোমবার ভোরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর স্লুইসগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদের তীরে যৌথভাবে এ অভিযান চালায় বিজিবি ও এসআরবি। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ভোরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর স্লুইসগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদের তীর এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসার খবরে এসআরবি ও বিজিবির একটি যৌথ দল অভিযান চালায়। একপর্যায়ে বিজিবির টহল দলের সদস্যরা থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তাসহ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। 

আভিযানিক দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে তিনটি বড় আকারের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা