× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেণিকক্ষে বজ্রপাতের বিকট শব্দ, আতঙ্কে ১২ ছাত্রী অসুস্থ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:২৪ পিএম

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

গাজীপুরের কাপাসিয়া ক্লাস চলাকালে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। 

উপজেলার সিংহুয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ছয়জনকে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয় ভবনে স্বাভাবিকভাবে শ্রেণি কার্যক্রম চলছিল। একপর্যায়ে নিচতলার কাছাকাছি বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে নিচতলার বিভিন্ন শ্রেণির অন্তত ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পর শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে অটোরিকশাযোগে তাদের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়।


ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনে তারা সেখানে ছুটে যান। সেখানে কয়েকজন ছাত্রীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়”।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন বলেন, “অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে”।

এদিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তানভীর জানান, এ ঘটনায় তাদের হাসপাতালে কোনো শিক্ষার্থীকে আনা হয়নি। অসুস্থদের পাশের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা