× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইক নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া দেওয়া পুলিশ বাসের ধাক্কায় নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৫:০০ পিএম

নিহত পুলিশ সদস্য আল আমিন। ফাইল ছবি

নিহত পুলিশ সদস্য আল আমিন। ফাইল ছবি

চট্টগ্রামে বাইক নিয়ে ছিনতাইকারীকে ধরার চেষ্টাকালে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ সদস্য আল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, রবিবার রাতে আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাসটির চালক মো. মোশারফ (৩৮) ও সহকারী জয় দাশকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আল আমিন নগর পুলিশে পিএমও শাখায় কর্মরত ছিলেন।

পুলিশের জানায়, কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে পালাতে থাকা ব্যক্তিকে ধাওয়া দেওয়ার সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস আল আমিনকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেলসহ আল আমিনকে প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে সহকর্মীরা  হাসপাতালে নিয়ে যান।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ জানান, রবিবার মধ্যরাতে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত থাকা অবস্থায়  ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টাকালে একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা