গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:৩৯ পিএম
গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক দোকান কর্মচারীকে হত্যার প্রতিবাদে স্বজনরা মানববন্ধন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক দোকান কর্মচারীকে হত্যা করা হয়েছে।
এমন অভিযোগ এনে তার স্বজনরা মানববন্ধন করেন। আজ সোমবার বেলা ১১টায় নিহতের স্বজন ও এলাকাবাসী গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ইমাম মৃধার মরদেহ
গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি
পরিত্যক্ত ধানের মিল ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে
ঝুলিয়ে রাখা অবস্থায় উদ্ধার করে বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ।তখন থেকেই স্বজনদের দাবি তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। ইমামের মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন ছিল বলেও তার স্বজনরা দাবি করেন।