যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১২:৩৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে স্থানীয়দের মারধরে এক মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার স্বরূপদা ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার ভোর ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানা যায়, রাত ৩টার দিকে তিনজন ব্যক্তি এলাকায় গরু চুরি করতে এসেছিল বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে দুজন পালিয়ে যায়। অপর একজনকে আটক করে স্থানীয়রা মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
ওসি মামুনুর রশিদ জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।