× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরবঙ্গে শীতের আগমনী বার্তা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ০৯:২৯ এএম

কুয়াশার কারণে দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়াশার কারণে দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরবঙ্গের জেলা দিনাজপুরে শীতের আগমনী বার্তা নিয়ে ভোর থেকেই দেখা দিয়েছে হালকা কুয়াশা। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট, সড়ক ও আশপাশের জনপদ। ফলে সকালবেলায় দূরের বস্তু স্পষ্টভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামীণ জনপদ ও খোলা মাঠ এলাকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি ছিল।

ভোরের স্নিগ্ধ আবহাওয়া ও শীতের হালকা আমেজ উপভোগ করতে অনেককেই সড়ক ও গ্রামের পথ ধরে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কেউ কেউ আবার সকালবেলার ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন।

প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা