× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে প্রস্তাবিত সেচ প্রকল্প পরিদর্শনে যুগ্ম সচিব মাকসুদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:৪৫ পিএম

মুন্সীগঞ্জের সদর, লৌহজং এবং সিরাজদিখান উপজেলার প্রস্তাবিত কার্যক্রম পরিদর্শন করেন যুগ্ম সচিব মাকসুদা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর, লৌহজং এবং সিরাজদিখান উপজেলার প্রস্তাবিত কার্যক্রম পরিদর্শন করেন যুগ্ম সচিব মাকসুদা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ডিপিপির সংস্থান অনুযায়ী কাজের গুণগতমান নিশ্চিতপূর্বক সম্পাদনের লক্ষ্যে বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম নিয়মিতভাবে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকিসহ পরামর্শ ও নির্দেশনা প্রদান করে থাকেন।

এমনকি প্রকল্প অনুমোদনের পূর্বে সে প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা ও সম্ভাব্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইপূর্বক কৃষি ও কৃষকদের চাহিদার অগ্রাধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যক্রম অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্বারোপ করে থাকেন।

এরই ধারাবাহিকতায় বিএডিসির মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘বৃহত্তর ঢাকার সেচ এলাকা উন্নয়ন (চতুর্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রমের সম্ভাব্য সাইট পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন। সম্প্রতি তিনি মুন্সীগঞ্জের সদর, লৌহজং এবং সিরাজদিখান উপজেলার প্রস্তাবিত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) ও প্রধান পরিকল্পনাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা