× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা করে লুটপাট

পিরোজপুর ও কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম

কাউখালী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাউখালী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যা করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। অপরদিকে টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় এক ট্রাকচালক খুন হয়েছেন।

রবিবার সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকায় নিজ বাড়ি থেকে সাবেক পুলিশ সদস্যের স্ত্রী জেসমিন বেগমের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে তাকে হত্যা করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত জেসমিন বেগম ওই এলাকার সাবেক পুলিশ সদস্য মৃত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন জেসমিন বেগম। এ সুযোগে রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। গতকাল সকালে ঘরের খাটের ওপর ওই নারীর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরে সব মালামাল ছড়ানো-ছিটানো ছিল। তাদের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। তাদের বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে দুর্বৃত্তরা জেসমিন বেগমকে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ সুপার, সিআইডির তদন্ত দলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করেছে সিআইডির কারিগরি দল। 

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারী অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের স্ত্রী ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

অপরদিকে কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তবে ঘটনায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা