× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ০৯:৪৬ এএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১০:১৫ এএম

সাপের ছোবলে আইনুদ্দিনের মৃত্যু হয়েছে। ছবি : প্রবা

সাপের ছোবলে আইনুদ্দিনের মৃত্যু হয়েছে। ছবি : প্রবা

সাপের ছোবলে আইনুদ্দিন নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। 

রবিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আইনুদ্দিনের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি গ্রাম-গঞ্জে সাপ খেলা দেখাতেন। 

আইনুদ্দিনের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে কামড়ালে দ্রুত বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকালে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা