× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্কের পুরস্কার পেল ফ্যান্টাসি কিংডম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৩৩ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে পুরস্কার পেয়েছে কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের অধীনে পরিচালিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদ্‌যাপনের অংশ হিসেবে গত ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ফ্যান্টাসি কিংডমকে এ পুরস্কার দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কনকর্ড গ্রুপের পক্ষে ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার অন্যান্য কর্মকর্তার সঙ্গে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণকালে অনুপ কুমার সরকার বলেন, “এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি কনকর্ড গ্রুপ এবং ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাদের নিষ্ঠা, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং দর্শনার্থীদের জন্য মানসম্মত বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। এই স্বীকৃতির জন্য আমরা বাংলাদেশ পর্যটন বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পুরস্কার বাংলাদেশের পর্যটন ও বিনোদন শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও বিকাশে আরও বেশি অবদান রাখতে আমাদের অনুপ্রাণিত করবে।”

বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড পর্যটন খাতে অবদান, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, উদ্যোক্তা কার্যক্রম, পর্যটন প্রচার ও দর্শনার্থীদের উন্নত অভিজ্ঞতার মতো বিষয় বিবেচনায় দেওয়া হয়।

আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং-গো-কার্ট ও রিসোর্ট আটলান্টিস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা