× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে তালাবদ্ধ ঘরে দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি টিনশেড ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি টিনশেড ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি টিনশেড ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বুধু মিয়ার ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে একটি টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখে তারা সেখানে এগিয়ে যান। এ সময় ঘরের ভেতর থেকে এক যুবকের চিৎকার শুনতে পান তারা। পরে স্থানীয়রা আগুনের মধ্যে থেকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহতের বাবা বুধু মিয়া জানান, তার ছেলে কীভাবে ওই ঘরে গেল, তা তিনি জানেন না। আগুনে তার ছেলের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যারা তার ছেলেকে পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার দাবি করেন বুধু মিয়া।

জমির মালিক হুরমত আলী শেখ জানান, ওই জমি নিয়ে তার চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমি পাহারা দেওয়ার জন্য তিনি সেখানে একটি টিনশেড ঘর তৈরি করেছেন। সাধারণত দিনের বেলায় ঘরটি তালাবদ্ধ থাকে এবং রাতে সেখানে তিনি অবস্থান করেন। শনিবার রাতে তিনি রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলেন। এ সময় ফোনে ঘরে আগুন লাগার খবর পান। তিনি আরও জানান, ঘরের ভেতর পেট্রল বা কেরোসিনের মতো গন্ধ পাওয়া যাচ্ছিল। এ কারণে তার ধারণা, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে ঘরে থাকা যুবককে তিনি চিনতেন না এবং কীভাবে সে সেখানে গেল, সে বিষয়েও তিনি কিছু জানেন না।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছিল কি নাÑ এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা