× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীহাটের সড়ক ৪ লেনে উন্নীতকরণে ১৪৪ কোটি টাকা অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২০:৩২ পিএম

এমপি জসীম উদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত

এমপি জসীম উদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কেরানীহাটে যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এক কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দীন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়। গত ২৩ আগস্ট কেরানীহাট বাজার থেকে সাতকানিয়ার রাস্তার মাথা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দেন তিনি।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত আঞ্চলিক করিডর। দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশ অপ্রশস্ত থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কেরানীহাটে ওভারপাসসহ মহাসড়কের একাধিক অংশ উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

নতুন প্রকল্প বাস্তবায়িত হলে কেরানীহাট বাজারে যানবাহনের চাপ কমার পাশাপাশি চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারমুখী যাতায়াত সহজ হবে। একই সঙ্গে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন যোগাযোগেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা