× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ সাবরাং বাজারে দুই পক্ষের গোলাগুলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৪৭ পিএম

গুলিতে আহত সাবরাং সিকদারপাড়া এলাকার হেলাল ও হারুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলিতে আহত সাবরাং সিকদারপাড়া এলাকার হেলাল ও হারুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের সাবরাং সিকদারপাড়া বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। 

রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন গুলিবিদ্ধ আর একজন লোহাজাতীয় কোনো কিছুর আঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন সাবরাং সিকদারপাড়া এলাকার হেলাল ও হারুন।

স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবরাং সিকদারপাড়া বাজারে তোফায়েলের সমর্থকদের সঙ্গে অন্য একটি পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একটি পক্ষ দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক বলেন, ‘দুজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। একজনের কোমরের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যজনের শরীরে গুলি লাগেনি, তবে লোহাজাতীয় কোনো কিছুর আঘাতে তিনি আহত হয়েছেন। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সাবরাং বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা