× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নির্দেশে ছয় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম

নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। সাজ্জাদ আলী নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েস গ্রামের রেজাউল হকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রেজাউল করিমের উপস্থিতিতে কবর থেকে সাজ্জাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক বেল্লাল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের মা ও মামলার বাদী বলেন, আমার ছেলে ঠিকাদারের অবহেলা মারা গেছে। আমার ছেলেদের কাজ রিস্কি হওয়া সত্যেও পোলের উঠার বেল্টসহ সকল সরঞ্জাম ছিলো দুর্বল। একারনে বিদ্যুৎতের পোলের উপর থেকে বেল্ট ছিড়ে নিচে পড়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি আসামির গ্রেফতার ও বিচার চাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা