খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মোট ২৩ জন সমাজসেবা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণে সারা দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ও স্বচ্ছতা বাড়াতে এই কর্মসূচি খাগড়াছড়িসহ বিভিন্ন পার্বত্য জেলাতেও বিশেষভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
রবিবার সকাল থেকে দুই দিনব্যাপী ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ (ToT) খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এ প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মোট ২৩ জন সমাজসেবা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।
খাগড়াছড়ির ৯টি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৮ জন সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। তাদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই প্রকৃত হকদার পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা পরিষদের সদস্য তাজলিমা সিরাজ সীমাসহ সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।