× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্ল গাইডরা হবে অ্যাম্বাসেডর: গাজীপুরের ডিসি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৪২ পিএম

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রকৃতির মাঝে তাঁবুতে বাস, দলগত কাজ, নেতৃত্বের প্রশিক্ষণ ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ গাইড। দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

৩ থেকে ৯ অক্টোবর ৭ দিনব্যাপী এ ক্যাম্পে রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নিচ্ছেন। 

রবিবার সকালে জাতীয় ক্যাম্প এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘প্রতি বছরই এ ধরনের জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ও প্রতিকূল পরিবেশে তা সম্ভব হয়নি। আমরা সৌভাগ্যবান যে দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুর জেলায় এই কার্যক্রমে তোমরা গার্ল গাইডরা নেতৃত্ব দেবেÑ এটাই আমার প্রত্যাশা। সবুজ বাংলাদেশ বিনির্মাণে গার্ল গাইডরা হবে গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর।’

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান।

ক্যাম্পে অংশ নেওয়া গাইড ও গাইডাররা ৭ দিন প্রকৃতির পরিবেশে তাঁবুতে অবস্থান করে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেবেন। নেতৃত্বের প্রশিক্ষণ, দলগত কার্যক্রম, সৃজনশীল কর্মকাণ্ড ও পরিবেশ বিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা