× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বারভিডার বৈঠক অনুষ্ঠিত

কাজল বরণ দাস, পটুয়াখালী

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ পিএম

পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পায়রা গভীর সমুদ্র বন্দর কর্তৃপক্ষের আমন্ত্রণে শনিবার (৩ অক্টোবর) বারভিডার প্রেসিডেন্ট আবদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পায়রা বন্দর পরিদর্শন করেছেন। 

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলামের সঙ্গে বারভিডার প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। 

বারভিডার  প্রেসিডেন্ট আবদুল হক পায়রা বন্দরে গাড়ি আমদানির উপযোগিতা, বন্দর অবকাঠামো, প্রশাসনিক কাঠামোগত এবং কাস্টমস সংক্রান্ত সক্ষমতা নিয়ে আলোচনা করেন।  আলেচনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বারভিডাকে বন্দর উন্নয়নে প্রারাম্ভিক অংশীজন হিসেবে দেখতে চান বলে অভিমত ব্যক্ত করেন।

সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন পায়রা গভীর সমুদ্র বন্দরকে সচল করার জন্য বারভিডার প্রতিনিধি দলকে আহ্বান জানান। সংসদ সদস্য রিকন্ডিশনড ইভি গাড়ির যৌক্তিক আন্দোলনে বারভিডাকে সহযোগীতার প্রতিশ্রুতি দেন। বরিশাল কাস্টম কমিশনার অরুণ কুমার বিশ্বাস আশ্বস্ত করেন যে, কাস্টমস সংক্রান্ত সব ধরনের সহযোগীতার দেওয়া হবে। 

পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের সঙ্গে বারভিডা নেতৃবৃন্দের আলাপচারিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বারভিডার সেক্রেটারি জেনারেল রিয়াজুর রহমান অনলাইনে বিষয়ভিক্তিক আলোচনায় যুক্ত হন।  সভায় বারভিডার সাইফুল ইসলাম সম্রাট-ভাইস প্রেসিডেন্ট-১, সাইফুল আলম-ট্রেজারার, গোলাম রাব্বানি (শান্ত)-কালচারাল সেক্রেটারি, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর ভূঁইয়া ও মোহাম্মদ জহির ইকবাল  এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল কাস্টমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা