× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম

চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকা থেকে ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছবি:প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকা থেকে ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছবি:প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকা থেকে ‘কিশোর গ্যাং’ নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। 

গ্রেপ্তার তিনজন হলেনÑ মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন ওরফে ইমন ও সাবিহা বেগম। এর মধ্যে হান্নান ও ইমনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর গ্যাং নেতা ওয়াকিলের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। তার বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে। সম্প্রতি ওয়াকিল নিয়ন্ত্রিত কিশোর গ্যাং ‘সেভেন স্টার’-এর সঙ্গে প্রতিপক্ষ ‘ফাইভ স্টার গ্রুপ’-এর সংঘর্ষে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোর নিহত হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা