× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে তল্লাশিকালে ট্রাকচাপায় প্রাণ গেল এসআরবি সদস্যের

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১০:১৭ এএম

তল্লাশিকালে ট্রাকচাপায় নিহত এসআরবি সদস্য মো. আলমগীর হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তল্লাশিকালে ট্রাকচাপায় নিহত এসআরবি সদস্য মো. আলমগীর হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় শনিবার রাত ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে ফেনীতে এসআরবি-৭-এ দায়িত্ব পালন করছিলেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

মহিপাল হাইওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১টার দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এসআরবি সদস্যরা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি অন্য একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় সড়কের বাম পাশে অবস্থানরত এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি গর্তে পড়ে যায়।


খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহত এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক সজিব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, “দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় তাঁদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা