× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২২:৩৯ পিএম

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃত্তি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি পেল গাজীপুরের ৫৬টি কেজি স্কুলের ৯ শতাধিক শিক্ষার্থী। মেধা ও কৃতিত্বের জন্য এসব শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মেহনাজ সরকার শিল্পী। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাশিমপুর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু।

প্রধান অতিথির বক্তব্যে মেহনাজ সরকার শিল্পী বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উদ্যোক্তারা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রওনাক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব মিয়া ও কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে সংগঠনের পুবাইল মেট্রো থানা সভাপতি মো. মাসুদুর রহমান সিদ্দিকী, কোনাবাড়ী মেট্রো থানা সভাপতি মো. আখতার-উজ-জামান, সদর মেট্রো থানা সভাপতি মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি লিজা খন্দকার লাকিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহাজউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. হাসেম রেজা, কোনাবাড়ী থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার ও সদর মেট্রো থানা সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর মেট্রো থানা সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এসোসিয়েশনের ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল ও ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা