× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তহিরা খাতুন নামে এক গৃহবধূকে অপহরণের অভিযোগ উঠেছে।

উপজেলার সুন্দরপুর গ্রামে স্বামী রবগুল হোসাইনের বাড়িতে শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবগুল হোসাইন কোটচাঁদপুর উপজেলার ইকরা গ্রামের আজিজুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৩ থেকে ১৪ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের তহিরা খাতুনকে বিয়ে করেন রবগুল হোসাইন। এরপর থেকে আজিজুর রহমান মোবাইল ফোনে তহিরাকে নিজের স্ত্রী বলে দাবি করে আসছিলেন।

শনিবার ভোররাতে একটি মাইক্রোবাসে করে অস্ত্রধারীরা রবগুলের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলে রবগুলের পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় আজিজুর রহমানকে চিনে ফেলেন তহিরা। এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। পরে অভিযুক্তরা লাথি মেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জোরপূর্বক তহিরাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী নারীকে উদ্ধারে অভিযান চলছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা