× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাজু ও সাধারণ সম্পাদক মিকা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৫০ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৫০ পিএম

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি আতিকুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি আতিকুর রহমান সাজু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আতিকুর রহমান সাজুকে সভাপতি এবং আব্দুর রাজ্জাক মিকাকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে কালের কণ্ঠের তারেক মাহমুদ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল মন্ডল, বাংলা বাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।

এ ছাড়া প্রতিদিনের বাংলাদেশ ও জামালপুর নিউজ টুয়েন্টি ফোর ডটকমের মহসিন রেজা রুমেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম পিকুলকে সহসাধারণ সম্পাদক এবং সাংবাদিক সাইফুল ইসলাম ফুলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক খাদেমুল ইসলাম, মদন মোহন ঘোষ, রেজাউল করিম এলান, শাহীন মাহমুদ সাদা ও হাবিবুর রহমান হবি।

তবে কমিটির সদস্যদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। নতুন সদস্য হিসেবে আরও নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আব্দুর রাজ্জাক মিকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা