× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:২৭ পিএম

মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট, গোপালগঞ্জ ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বাগেরহাট : মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকায় সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ দোনা কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন, নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন এবং মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিব।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডগামী দ্রুতগতির ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়।

আহত অন্য দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোপালগঞ্জ : মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন রিপন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক নামে সত্তরোর্ধ্ব এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা