× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প: হাজারো রোগীকে সেবা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর সামাইয়া ইউনিয়নের হাজার হাজার শিশুসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষকে রোগের ফ্রি চিকিৎসা ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর সামাইয়া ইউনিয়নের হাজার হাজার শিশুসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষকে রোগের ফ্রি চিকিৎসা ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

স্বল্পআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ে পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর সামাইয়া ইউনিয়নের হাজার হাজার শিশুসহ বিভিন্ন বয়সি নারী-পুরুষকে রোগের ফ্রি চিকিৎসা ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। এ সময় দক্ষ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের।

এর আগে, গত ১১ সেপ্টম্বর থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চলে এই বিনামূল্যে চিকিৎসাসেবা।

এদিকে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি স্বল্পআয়ের মানুষ। এটির অব্যাহত রাখারও দাবি জানান তারা।

ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামাল জানান, তিনি দিন মজুরের কাজ করে সংসার চালান। ঘরে তার স্ত্রী ও সন্তানসহ ৬ জন। তার আয়ে সন্তানদের পড়াশুনা ও সংসার চলে। বেশ কয়েকদিন আগে গাছ থেকে পরে মাঝায় প্রচুর ব্যথা পেয়েছি। গ্রামের ফার্মেসি থেকে ওষধ খেয়েছি। কিন্তু ব্যাথা কমে না। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি না। আজ ভেদুরিয়ার ব্যা্যকের হাট স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে বিনামূল্য বড় ডাক্তার দেখিয়েছ ও ওষুধো পেয়েছি। 

২ নম্বর ওয়ার্ডের চর কালি গ্রামেন বাসিন্দা আরজু বেগম জানান, তার স্বামী জেলে কাজ করে সংসার চালায়। তার সন্তান কয়েকদিন ধরে জ্বর ও ঠান্ডায় ভোগছে। কিন্তু ভোলায় গিয়ে ডাক্তার দেখালে ডাক্তার ভিজিট, টেস্ট ও ওষুধ কিনছে ২/৩ হাজার টাকা লাগতো। সেই টাকা জোগার করতে পারি নাই। পরে আজ সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে বিনামূল্যে ডাক্তার ও ওষুধ পেয়েছি। আমাদের মত গরীবের অনেক উপকার হলো মেডিকেল ক্যাম্প দেওয়ায়। এজন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরেক অসহায় রোগী আঞ্জুমান বেগম জানান, তিনি ও তার স্বামী আজ বিনামূল্য ডাক্তার দেখিয়েছন ও ওষুধ পেয়েছেন। তারা র্তীঘ দিন ধরে এলার্জি রোগে ভোগছিলেন। টাকার অভাবে বড় ডাক্তার দেখাতে পারি নায়। আমাদের জন্য এমন সুযোগ করার দেওয়ার জন্য তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। 

বিজেপির ভোলা জেরার সাধারন সম্পাদক মো. মোতাছিন বিল্লাহ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দারিভ রহমান পার্থ সব সময়ই গরীব, অসহায় ও দরিদ্র মানুষের কথা ভাবেন। তাদের কথা চিন্তা করে তিনি ভোলা সদরের সবগুলো ইউনিয়নের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এপর্যান্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দক্ষ চিকিৎসক দ্বারা ১০ হাজারেও অধিক মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা