× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ১৫ বছর পর ঐতিহ্যবাহী নৌকাবাইচ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:১৪ পিএম

রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জের কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একসময় বর্ষা এলেই রূপগঞ্জের নদী-খাল-বিলে নিয়মিত আয়োজন করা হতো নৌকাবাইচ। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে জলাশয় ভরাট, নদীর নাব্যতা কমে যাওয়া ও বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে ওঠায় প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা। 

এই ঐতিহ্যকে ধরে রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘ ১৫ বছর পর আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। 

দীর্ঘদিন পর নৌকাবাইচের আয়োজনকে ঘিরে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। সকাল থেকেই পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ শীতলক্ষ্যা নদীর তীরে আসতে শুরু করেন। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে, আবার কেউ নৌকা ও ট্রলারে করে ভাসমান অবস্থায় উপভোগ করেন জমজমাট প্রতিযোগিতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতাটি শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কলাতলী সোহেল রানা এক্সপ্রেস, দ্বিতীয় হয় কালাদি সাথী এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অর্জন করে কেরাবো সবার বন্ধু। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিজয়ীদের জন্য ছিল মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার।

দর্শনার্থীরা জানান, দীর্ঘ ১৫ বছর পর নৌকাবাইচ দেখতে পেয়ে তারা আনন্দিত। দূর-দূরান্ত থেকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন দেখতে এসেছেন। ভবিষ্যতেও যেন নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন করা হয়, এমন দাবি জানান তারা।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘পুরনো দিনের ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে হবে। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। পানির চলাচল ঠিক রেখে প্রতিবছর এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন করা হবে। আগামী বছর শুধু স্টেজে বসে না থেকে নিজেও নৌকাবাইচে অংশ নেওয়ার চেষ্টা করব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা