× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, উদ্বেগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:০০ পিএম

রায়গঞ্জে চালকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে মিল মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রায়গঞ্জে চালকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে মিল মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চালকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে মিল মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। চালকল বন্ধ হলে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি চালকলের মাধ্যমে ধান প্রক্রিয়াজাত করে চাল উৎপাদন ও বাজারজাত করা হয়। এর মধ্যে লুৎফা, ওমর, আনোয়ারা, মামাভাগ্নে সামি ও সৌরভ সেমিঅটো চালকলগুলো স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি পরিবহন, ধান-চাল ব্যবসাসহ নানা খাতে তৈরি হয়েছে পরোক্ষ কর্মসংস্থান।

সংশ্লিষ্টদের দাবি, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কারণে চালকল পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কার্যকর উদ্যোগ না নেওয়া হলে অনেক মিল বন্ধ হয়ে যেতে পারে।

চালকল সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় মিলগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন মিল মালিক ও শ্রমিকরা।

তাদের মতে, চালকলগুলো সচল থাকলে একদিকে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থানও ধরে রাখা সম্ভব হবে।

চান্দাইকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় চালকলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্ধারিত মান বজায় রেখে সময়মতো চাল সরবরাহ করলে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল হয়। চালকল মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, কোনো মিলের বিষয়ে অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে প্রকৃত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। সচল ও সক্ষম মিলগুলোকে কাজে লাগিয়ে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ বলেন, সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। লাইসেন্স, মিল সার্ভে, বরাদ্দের যোগ্যতা ও চালের মানÑ সবকিছু যাচাই করেই বরাদ্দ দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা