× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খামারের দুর্গন্ধে কমছে শিক্ষার্থী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৩ পিএম

কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা পোল্ট্রি খামারের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। তীব্র দুর্গন্ধে শ্রেণিকক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় কখনও কখনও বাইরে পাঠদান করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বারপাখিয়া গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী মলিনা বেগম নিজ বাড়িতে পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছেন। মাদ্রাসার কাছাকাছি হওয়ায় খামার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমে যাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।

মাদ্রাসাটির দশম শ্রেণির শিক্ষার্থী মুরসালিন বলেন, দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করতে আমাদের খুব কষ্ট হয়। নাকে এলে অস্বস্তি লাগে।

মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানিয়েছি। তার পরামর্শে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সামাজিকভাবেও বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও সমাধান হয়নি। তীব্র দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান কঠিন হয়ে পড়েছে।

অভিযোগের বিষয়ে খামারি মলিনা বেগম বলেন, তিনি নিজ বাড়িতে অল্প পরিমাণে মুরগি পালন করেন। এক মাস বয়স হলে মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়। তার দাবি, মুরগি পালনের প্রথম ২০ দিন তেমন দুর্গন্ধ থাকে না। শেষের দিকে প্রায় ১০ দিন কিছুটা দুর্গন্ধ হয়। এই সময়টুকু শিক্ষার্থীরা সহ্য করলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

কয়েকজন অভিভাবক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমনভাবে পোল্ট্রি খামার পরিচালনা করা হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি তদন্ত করে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, মাদ্রাসার শিক্ষকরা আমার কাছে এসেছিলেন। বর্তমানে বিষয়টি কোন পর্যায়ে আছে, তা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিতে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা