× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নদীদূষণ রোধে কাজ করতে হবে’: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:৩২ পিএম

মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, নদীদূষণ রোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনও শিল্পকারখানার বর্জ্য পরিশোধনের জন‍্য ইটিপি প্লান্ট স্থাপন করেননি।

তাদের দ্রুত ইটিপি প্লান্টের আওতায় আনা হবে। পাশাপাশি যারা নদী দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

শনিবার দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে, এরই ধারাবাহিকতায় আসছে স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ সময় অন্যদের মধ্যে নির্বাচন পরিদর্শন করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

শনিবার সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩২ জন। এর মধ্যে ১নং জোনে ১ হাজার ৩৪২ ভোটারের বিপরীতে ৩১ জন প্রার্থী, ২নং জোনে ২৯০ ভোটার বিপরীতে ৪ জন প্রার্থী, ৩নং জোনে ৫২ জনের বিপরীতে ২ জন ও চার নং জোনে ৩৪৫ ভোটারের বিপরীতে ২ জন প্রার্থীসহ মোট-৩৯ জন প্রার্থী রয়েছে। এর মাঝে বিজয়ী হবেন ১নং-এ ১১ জন, ২নং-এ ২ জন, ৩নং-এ ১ ও ৪নং ১ সহ মোট ১৫ জন প্রার্থী। বিজয়ী প্রার্থীদের ভোটে সভাপতি ও সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা