× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, লুট বোমাবাজি-ভাঙচুর

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:২৪ পিএম

গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারীপুর-বরিশাল সীমান্তবর্তী বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। সংঘর্ষের সময় বোমাবাজিতে ভূরঘাটা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূরঘাটা বাসস্ট্যান্ডের একটি লোকাল বাস কাউন্টারে বৃহস্পতিবার সন্ধ্যায় টিকিট কাটাকে কেন্দ্র করে টিকিট মাস্টার ঝন্টু দাস (৬৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার মসজিদবাড়ি এলাকার হাবুল বেপারীর (৪৭) মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে কালকিনি ও গৌরনদীর বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও বোমাবাজিতে রূপ নেয়।

ব্যবসায়ীদের অভিযোগ, সংঘর্ষের সময় কালকিনি এলাকার লোকজন ভূরঘাটা বাসস্ট্যান্ডের অন্তত ১৫টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা দোকানের মালামাল ও আসবাবপত্র মহাসড়কে এনে স্তূপ করে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে পরিস্থিতি স্বাভাবিক করেছি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা