× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০ ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

 টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০ ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০ ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবী হোসেন ওরফে হৃদয়ের (২২) বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকালে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

নূর নবী হোসেন ওরফে হৃদয় টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নূর নবী হোসেন ওরফে হৃদয়ের বাড়ির সামনে ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে। 

তিনি জানান, একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদ প্রত্যাশী হিসেবে ফরিদ, হাবিবুর রহমান, বাবুল ও আলী আকবরের নাম রয়েছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন ওরফে হৃদয়, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যায়। উদ্ধারের পর পুলিশের বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটকে জানানো হয়। ঢাকা থেকে ইউনিটের সদস্যরা এসে বিকাল চারটার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।

তিনি আরও জানান, ব্যানারগুলোর সঙ্গে এসব বিস্ফোরক উদ্ধারের কোনো যোগসূত্র রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা