× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে নিহত, গ্রেপ্তার ৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:৩৭ পিএম

ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম (৪২) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। শনিবার দুপুর ২টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার বড়শিবপুর গ্রামের রাকিবুল ইসলাম রনি, আব্দুল হাকিম, কফিল উদ্দিন, আকলিমা বেগম, হামিদা বেগম, ফরিদা বেগম এবং জিয়াসমিন বেগম। তারা একই পরিবারের মা-বাবা ও চাচা-চাচি এবং ছেলে ও ছেলের বউ। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রাকিবুল ইসলাম রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে কৃষক আবুল কাশেম ও রনির পরিবারের বাগবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় অভিযুক্ত রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে কাশেমসহ মোট পাঁচজন গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে সন্ধ্যা ৭ টায় আহত আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। অপর আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় নিহত কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনার  খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি বিশ্লেষণ করে। পরে হত্যা মামলা দায়ের হলে ঘটনার দিন রাতেই ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা