× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে ৫৯ হাজার ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম

কক্সবাজারে অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে পৃথক অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা ও ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক। অভিযানে দুটি সিএনজি অটোরিকশা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত শুক্রবার রামু উপজেলার ফতেখারকুল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ মো. শফি আলম (৪২) ও মো. ইউনুছ (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে শফি আলমকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। পরে বেলা পৌনে ৩টার দিকে একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইউনুছকে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা।

অন্যদিকে গত শুক্রবার রাত ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ডে সৌদিয়া পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের মো. আইয়াজ (২৫) ও কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হাসিনা বেগম (৫৫)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক জানান, গ্রেপ্তার চারজনকে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা