× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে দ্বন্দ্ব, দোকানপাট-বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকানপাটসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। শনিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের তথ্য নিশ্চিত করে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, যতটুকু জানতে পেরেছি, জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে যেকোনো ঘটনায় হামলা, ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষ কাম্য নয়। অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং দুপক্ষ আইনি লড়াই করছে। শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত দোকানপাট ভাঙচুর করে। জমির মালিকের দোকান না থাকলেও ভাড়াটিয়াদের দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

হাবীব এন্টারপ্রাইজের মালিক ও ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, জমির মালিক রুবেল মিয়ার কাছ থেকে আমি দোকান ভাড়া নিই। শনিবার দুপুরে একদল দুর্বৃত্ত আমার প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তারা আমার নগদ ১৮ লাখ টাকা ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।

অন্যদিকে অভিযুক্ত মুর্শিদ মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আমি জমিটির কোনার সূত্রে মালিক। গত দুই বছর আগেও আমি দোকানপাটের ভাড়া তুলেছি। আদালতের ভুয়া রায় এনে রুবেল মিয়া একদল সন্ত্রাসীকে প্রতিষ্ঠান ভাড়া দিয়েছেন। আমি জমিটি কনক মিয়া নামের এক ব্যক্তির কাছে কিনেছি। আরেক অভিযুক্ত কনক মিয়া বলেন, আমি জমিটি মুর্শিদ মিয়ার কাছ থেকে কিনেছি এবং কাগজপত্রও সঠিক রয়েছে। এখন জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় মালিকপক্ষের সঙ্গে আমাদের ঝামেলা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা