× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনপুরায় ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

মনপুরা (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:১৫ পিএম

 হাসপাতালে ভর্তি ইউপি সদস্য মো. শরিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালে ভর্তি ইউপি সদস্য মো. শরিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. শরিফ ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং কাজীরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজের মহিষ দেখভালের জন্য কাজীরচর খেয়াঘাট সংলগ্ন এলাকায় যান ইউপি সদস্য শরিফ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় তার হাত-পায়ে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

আহত ইউপি সদস্য মো. শরিফ বলেন, মহিষ দেখভালের জন্য কাজীরচর ঘাট সংলগ্ন এলাকায় গেলে পেছন থেকে কয়েকজন তার ওপর হামলা করে। হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা