× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার রতনসহ ৩৬৩ জন আটক

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৫:০০ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১৫:০১ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাং নেতা রতনসহ এক রাতে ৩৬৩ জনকে আটক করে পুলিশ। ফাইল ছবি

কুমিল্লায় কিশোর গ্যাং নেতা রতনসহ এক রাতে ৩৬৩ জনকে আটক করে পুলিশ। ফাইল ছবি

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) এক রাতে ৩৬৩ জন কিশোর সদস্যকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলাজুড়ে চলমান অভিযানের পাঁচ দফায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তার সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সকল ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এই সমন্বিত অভিযান পরিচালনা করে। 

কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর ও উঠতি বয়সের বখাটেদের আড্ডা বা উৎপাত বেশি, সেসব স্পটে একযোগে রেইড দেওয়া হয়।

অভিযানে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত ছিলেন। অভিযানকালে আটককৃত ৩৬৩ জনের প্রাথমিক পরিচয় এবং অপরাধে সম্পৃক্ততার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ ও উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন বিন্দুমাত্র হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায় থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জেলায় কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব না রাখা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা