× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের আঁধারে কৃষকের লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৪:৩৮ পিএম

 ক্ষতিগ্রস্ত কৃষকের লাউক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষতিগ্রস্ত কৃষকের লাউক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের ৭০ শতক জমির লাউক্ষেত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. রেজাউল করিম।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় বন্ধক নেওয়া জমিতে লাউ চাষ করেছিলেন রেজাউল করিম। দীর্ঘদিনের পরিচর্যায় গাছে ফলন আসতে শুরু করেছিল। 

কয়েক দিনের মধ্যেই বাজারে লাউ বিক্রি করে লাভের আশা করছিলেন তিনি। তবে ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ক্ষেতের গাছ কেটে দেয় বলে অভিযোগ করেন তিনি।

গাছ কেটে দেওয়ার পর লাউক্ষেত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরদিন সকাল সাড়ে ৬টার দিকে জমিতে গিয়ে পুরো ক্ষেত নষ্ট অবস্থায় দেখতে পান রেজাউল করিম। এতে হতবাক হয়ে পড়েন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল করিম বলেন, “ধারদেনা করে এবং জমি বন্ধক নিয়ে লাউ চাষ করেছিলাম। গাছে ভালো ফলন এসেছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”

ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এভাবে ফসল নষ্টের ঘটনা ঘটতে থাকলে কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।

এলাকাবাসীর দাবি, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা